শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

আজ জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার দপ্তর থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার তিনি ভাষণ দিতে আসছেন ভোটের আগে আগে।

একইদিনে নারায়ণগঞ্জে এবারের শেষ নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একই দিনে।’

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল সকাল ৮টায়। এর মধ্যে সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুরে জনসভায় অংশ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষের কাছে নৌকায় ভোট চেয়েছেন শেখ হাসিনা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন তিনি।

গত ২৭ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশকে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে’ উত্তরণের প্রতিশ্রুতি দেন টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা।

সে জন্য কর্মসংস্থান সৃষ্টি, বাজারমূল্য ও আয়ের মধ্যে সঙ্গতি প্রতিষ্ঠা, দেশের রূপান্তর ও উন্নয়নে তরুণ ও যুবসমাজকে সম্পৃক্ত রাখা, পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, ঋণ-কর-বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার অঙ্গীকার করেছেন তিনি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত