বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের কাছে তথ্য আছে বিএনপি ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। আজ বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কথা কিনা সেটা বলার সুযোগ নেই। কারণ তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে; হরতাল-অবরোধ দিলেও জনগণ মানছে না।

ওবায়দুল কাদের বলেন, ‘যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থানে আছেন।’

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে একটা, করে আরেকটা। বিএনপি বলছে ভোটার উপস্থিতি হবে না, এটা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। ৪ তারিখ লিফলেট বিতরণের পর বিএনপি খারাপ কিছু করবে ভেবেই সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের মামলায় রায় দেওয়া নিয়ে তাদের মাথাব্যথা। গাজায় হামলার বিষয়ে তারা কী ভূমিকা রেখেছে? ইসরায়েলের বিরুদ্ধে তো তারা কোনো কথা বলে না।

তিনি বলেন, ১১ দেশের ৮০ জন পর্যবেক্ষক আসবেন। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন সংবাদকর্মীও আসবেন। ৫ জানুয়ারি সকাল ৮টায় কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

তিনি বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে ইসি। প্রার্থিতা বাতিল হয়েছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে আওয়ামী লীগ জিরো টলারেন্স। নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না আওয়ামী লীগ।

যেকোনো মূল্যে আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। আশা করি, ৭ জানুয়ারি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ