শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

সততা নিয়ে কাজ করেছি, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: রাসেল

গাজীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আমি দুই টার্মেই এলাকায় সততা নিয়ে কাজ করেছি, মন্ত্রণালয়েও সততার সঙ্গে কাজ করেছি। এ কারণেই আমাকে ভালবেসে এলাকার মানুষ বারবার আমাকে নির্বাচিত করেন। এবারও নৌকার পক্ষে আমি বহু সমর্থন পাচ্ছি। যেখানে যাচ্ছি পথসভা করলে তা জনসভা, জনসমুদ্র বা গণজোয়ারে পরিণত হচ্ছে। আমি বিশ্বাস করি এটা অব্যাহত থাকলে ৭ জানুয়ারি নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।

মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় পথসভায় বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী রাসেল এসব কথা বলেন। পরে তিনি গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকা, মধুমিতা রোড, চেরেগআলী, দত্তপাড়া এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুরে বেকার যুব/যুবাদের প্রশিক্ষণের জন্য তিনটি যুব প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেছি। এসব সেন্টারে তরুণ বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে প্রতি বছর বহু বেকার প্রশিক্ষণ গ্রহণ করে চাকুরি এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভবিষ্যতে আরো বেশি বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবো। মানুষের পাশে থেকে কাজ করতে পারাটা আমার অনেক ভালো লাগে, আমি শান্তি পাই। মনে প্রাণে ভালবেসে এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।

সর্বশেষ পাওয়া সংবাদ