শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

লক্ষ্মীপুর-১ আসনের পবনের প্রার্থিতা বাতিল


নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার কমিশনের পক্ষে থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারো প্রার্থিতা বাতিল করা হলো।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন।

গত শনিবার লক্ষ্মীপুরের ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলি করার হুমকি দেন পবন।

ওইদিনই তার বিরুদ্ধে ফোনে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ আনেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান।

সর্বশেষ পাওয়া সংবাদ