শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: হুইপ

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

আজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, নৌকায় কেন ভোট দিবেন? কারণ, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকা উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে অসহায় মানুষেরা ভাতা পায়, ঘর পায়। জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারী আর প্রতিবন্ধীদের ভাতা দেন শেখ হাসিনা সরকার। শিক্ষা উপবৃত্তি দেয়া হয়। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে।শেখ হাসিনা চিন্তা করেন দেশ ও দেশের মানুষ ভাল থাকুক। আর ভাল থাকতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ বসাকের সঞ্চালনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহিদুল হক সরকার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইমদাদ সরকার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত