শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যারয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে দিকনিদের্শনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনী জনসভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করবেন তিনি। দলীয় প্রধানের আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে রাজেন্দ্র কলেজ মাঠ। সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। চলছে রঙের কাজ। প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর শহরে বিরাজ করছে সাজ সাজ রব। এ উপলক্ষে ফরিদপুর আওয়ামী লীগ নানা প্রস্তুতি নিয়েছে।

ইতোমধ্যে দলটির সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। জেলার বিভিন্ন জেলা-উপজেলায় মাইকে আওয়ামী লীগের উন্নয়নের প্রচার করা হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে জেলার চিত্র।

এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এ সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ