শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানে ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি। আজ সোমবার (১ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একমাত্র শক্তির উৎস হলো বাংলাদেশের জনগণ। তাদের জন্য আমরা আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি। গোলা-বারুদ, বোমা, গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী। আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে।

তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানটিও আমাদের দেয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।

আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। তারা (জিয়া-এরশাদ) ভোট চুরি করে, এটা আমার কথা না। হাইকোর্টের রায় আছে— জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ।

৭৫ এর পর যারা ক্ষমতায় আসে মানুষের ভাগ্য গড়েছি। দেশ নিয়ে ছিনিমিলি খেলে। জ্বালাও-পোড়াও আর অগ্নিসন্ত্রাসের গুণ আছে বিএনপির। আর কিছু পারে না। লন্ডনের জুয়ার টাকায় দেশে অগ্নিসন্ত্রাস করে তারেক জিয়া

তিনি আরও বলেন, ঢাকা ঘিরে যেসব নদী আছে, সেগুলো ঘিরে নানা পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা। একটা দেশের মানুষের যে ধরনের কল্যান প্রয়োজন, আ.লীগ তা করে। দলটি ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খায়। অনেক বুদ্ধিজীবীরা নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, তাদের জবাব দিবো।

ভোট চুরি করতে পারবে না দেখেই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নাই, তারা পারবে না। বিএনপি জামায়াত দেশের সর্বনাশ করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যোগ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নৌকায় ভোট দিবেন। ভোট দেয়ার মাধ্যমে বিএনপি জামায়াতকে উপযুক্ত জবাব দিবেন। দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।

সমাবেশ সফল করতে সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত হন সভাস্থলে। প্রধানমন্ত্রীর নির্বাচনী জণসভাকে ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা।

এদিকে, জনসভার কারণে কিছু সড়কে ডাইভারশন করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সায়েন্স ল্যাব ক্রসিং,পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭ নম্বর রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিংয়ে ডাইভারশন করার পরিকল্পনা রেখেছে ডিএমপি।  

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত