শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

প্রধানমন্ত্রীর দু’টি জনসভা ঘিরে গোপালগঞ্জ উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রচারের অংশ হিসেবে আজ শনিবার গোপালগঞ্জ সফর করবেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল তিনি নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দুপুরে তিনি কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তাঁর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা শহরের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এখানে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভা ২টির নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি নিরাপত্তা বাহিনী কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, আওয়ামী লীগ সভাপতি ২টি জনসভা থেকে তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ইতিহাসের বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানস্থলে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আমরা প্রস্তুতি সভা করেছি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত