শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

আমার চেতনা ছিল জয় বাংলা : শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক: ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি আপনাদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য। সেই হিসাবে আমাকে গ্রহণ করুন। পাশাপাশি বিজয়ের মাসের শুভেচ্ছা গ্রহণ করুন। তবে আমি সর্বকনিষ্ঠ হলেও জয় বাংলার চেতনা কিন্তু সর্বকনিষ্ঠ নয়। এটি অনেক পুরনো। আজ শুক্রবার আওয়ামী লীগের জনসভায় বক্তব্যে এসব কথা বলেন বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যাওয়া এই নেতা।

জনসভায় উপস্থিত আছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন।

শাহজাহান ওমর বলেন, এ দেশের জন্য আমি তিনবার গুলিবিদ্ধ হয়েছি। স্বাধীনতার পর জীবিতদের সর্বোচ্চ খেতাব বীরউত্তম পদক বঙ্গবন্ধু আমাকে দিয়েছিলেন। আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছি। আমার চেতনা ছিল জয় বাংলা। বঙ্গবন্ধু ছিলেন আমার নেতা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ নেতৃত্ব না থাকলে অল্প কয়েক মাসে দেশ স্বাধীন হওয়া সম্ভব ছিল না। বঙ্গবন্ধু একটি নির্ভেজাল ও নিরলস জাতি উপহার দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ