শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
রাজনীতি

নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আট দিন আগেই নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা যান। তাই নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন। ফলে এ আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।

নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করায় হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক। বৃহস্পতিবার তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল। তার পরদিনই মৃত্যু হল এই স্বতন্ত্র প্রার্থীর।

আমিনুল হকের ছেলে আছিফুল হক তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার শুনানিতে অংশ নিতে ২৫ ডিসেম্বর ঢাকায় যান আমিনুল হক। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ২৬ ডিসেম্বর রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসজনিত সমস্যা, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ