বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
রাজনীতি

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্ত, সেকারণে নির্বাচনের পরিবেশটা যাতে সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবানের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারপ্রধান এ কথা বলেন।

তিনি বলেন, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্ত, সেকারণে নির্বাচনের পরিবেশটা যাতে সুন্দর হয়, উৎসবমুখর হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। একটা অনুরোধ থাকবে, শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন। যার যার ভোট সে চাইবেন। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে।… জনগণ যাকে ভোট দেবে সেটাই মেনে নেবেন। সেইভাবেই এই নির্বাচন পরিচালিত হবে।

403641119_401662368867454_8040831043023250669_n-097dab23d2d7c67fd79491d3caf6fdbc

তিনি বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি বরং পিছিয়ে দিয়েছিল। একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় এলে অগ্রযাত্রা ধরে রাখতে পারবে। নৌকায় ভোটের জন্য ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যাবেন। ভোট চাইবেন, যেন নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়।

সরকারপ্রধান বলেন, বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধীদের দল; তারা নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক হবে না, সেটি বিশ্বাস করি না। নির্বাচন অংশগ্রহণমূলক হবে জনগণের সমাবেশ হলে এবং জনগণের অংশগ্রহণে। আমরা সেটাই চাই। ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না। মানুষ খুন-দুর্নীতি ছাড়া ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। নৌকার পাশাপাশি আরও যারা দাঁড়াতে চায়, দাঁড়িয়েছে। যার যার ভোট সে চাইবে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’- এই স্লোগান দিয়েই তো আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। সে কথা মনে রেখে যার যার ভোট সে চান। জনগণ যাকে দেবে, সেটাই মেনে নেবেন। সেভাবেই এই নির্বাচন পরিচালিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ