বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি
advertisement
রাজনীতি

নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে জাপার মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আশিংক) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্স এর সভাপতি জসিম উদ্দিন। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো.হারুন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলমকে বিজয়ী করবো

উল্লেখ্য, মতবিনিময় সভায় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ