শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

নেতৃত্বের অপরিপক্বতায় ধ্বংসের মুখে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, নেতৃত্বের অপরিপক্বতায় দলটি ধ্বংসের মুখে পড়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর নয়া সড়কের প্রেসবিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ সোমবার সকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তাই বাংলাদেশের জনগণ তাদের সমর্থন করে না। তারা নেতৃত্বের অপরিপক্বতার কারণে ধ্বংসের মুখে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন পছন্দ করি। নির্বাচনে যেই প্রার্থী থাকে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক।

তিনি বলেন, ‘অনেক মানুষ এসে আমার সঙ্গে দেখা করছে। তারা সবাই ভোটকেন্দ্রে যাবে। বিপুল সাড়া পাচ্ছি। কোনো সন্দেহ নেই। সবাই ৭ তারিখে ভোট দিবে। সিলেটের লোকেরা সব সময়ই ভোট দেয়। আর এবার একটু বেশি ভোট দিবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়ন ও বাস্তববাদী দল। গত ১৫ বছর যা উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার কারণে হয়েছে। যেখানে যা দরকার সে কাজটুকু করে। বাংলাদেশে বেকারের সংখ্যা খুবই কম। অন্য দেশের তুলনায় একেবারে নগণ্য। তবে কিছু শিক্ষিত বেকার রয়েছে। তাদের প্রশিক্ষিত করা হচ্ছে। আগামীতে প্রশিক্ষিত লোক বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সবার। তাই সব শ্রেণিপেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে; মহামানব যিশু যে প্রেম, শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন, তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।

এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডবোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু প্রমুখ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত