শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
রাজনীতি

প্রার্থিতা ফিরে পাননি এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ থাকলো না।

আজ রোববার (২৪ ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে গোলাম হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক ও ব্যারিস্টার হারুনুর রশিদ।

এর আগে গত ২০ ডিসেম্বর চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হয়। গত ৪ ডিসেম্বর চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান। নির্বাচন কমিশনও এই সিদ্ধান্ত বহাল রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ