শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
রাজনীতি

নানকের নির্বাচনি প্রচারণায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন। আজ রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নির্বাচনি গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি মিছিলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনি গণসংযোগের মিছিলের মধ্যে দলের একপক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

হামলার সময় উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ