শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
রাজনীতি

ভোটকে ‘একতরফা’ বলে কল্পকাহিনী ছড়াচ্ছে বিএনপি: সজীব ওয়াজেদ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন, অথচ এখনও ভোটকে ‘একতরফা’ বলে বিএনপি কল্পকাহিনী ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করে সেটির বিবরণে এমন কথা লিখেছেন সেন্টার ফর রিসার্চ আ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

ভিডিওর বিবরণে বলা হয়, ৩০০ সংসদীয় আসনে ১,৮৯৬ জন প্রার্থী ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে নিজ নিজ এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। দেশজুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ।

এতে আরও বলা হয়, ২০ ডিসেম্বর সিলেটে আওয়ামী লীগের জনসভায় ঐতিহাসিক জনসমাগম নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে জোরালো আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে এতে বিএনপি জামায়াতের নির্বাচনকে বানচালের আহ্বান ও সড়কে সহিংসতার রাজনীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানের বিষয়টি প্রমাণ করেছে।

বিবরণে বলা হয়, বিএনপির বয়কটের আহ্বান প্রত্যাখ্যান করে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে জয় পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে অংশ নেয়া দলগুলোর স্বতঃস্ফূর্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তিমূলক প্রচারণা কার্যক্রম প্রমাণ করছে যে নির্বাচন একতরফা হওয়ার বিএনপির বর্ণনার একেবারেই সঠিক নয়।

এতে বলা হয়, বিএনপি’র পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহবানে সাড়া না দিয়ে দলটির শতাধিক জনপ্রিয় নেতা বাসে আগুন ও পুলিশ কর্মকর্তা হত্যার পথ ছেড়ে বিভিন্ন ব্যানারে নির্বাচনী দৌড়ে অংশ নিয়েছেন।

এতে আরও বলা হয়, এতগুলো দল থেকে এত বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ স্পষ্টতই ‘একতরফা’ ভোটের কল্পকাহিনীকে মিথ্যা প্রমাণ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ