শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫
advertisement
রাজনীতি

সাদিক আবদুল্লাহ প্রার্থিতার শুনানি ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আপিল বিভাগে আবেদনের শুনানি হবে আগামী ২ জানুয়ারি। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারান তিনি।

পরে বুধবার (২০ ডিসেম্বর) সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরত চেয়ে আবারও আবেদন করেন আপিল বিভাগের চেম্বার আদালতে।

এর আগে, সোমবার (১৮ ডিসেম্বর) বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।

প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। গত ১৫ ডিসেম্বর আপিল শুনানি শেষে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে ইসি।

সর্বশেষ পাওয়া সংবাদ