বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

পলাতক দল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের মাঠ থেকে পালানো বিএনপি এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে । জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ হচ্ছে হাট-বাজার সব খোলা।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি। জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতাল-অবরোধে সবকিছু চলেছে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবারও জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না। বিএনপিকে মানুষ অসহযোগিতা করবে।

তিনি বলেন, ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে সব আদায় করা হবে। কেউ ছাড় পাবে না। গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন পণ্ড করতে দেবে না।

কাদের বলেন, তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি ধামকি দিচ্ছে। দেশে এসে মানুষকে মোকাবিলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করুক। রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গতকাল সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে গেছেন। সরকারি কোনো খরচ নেননি। তার সঙ্গে যারা গেছেন তারাও নিজ খরচে গেছেন। সার্কিট হাউজের ভাড়াও পরিশোধ করেছেন। কোনো দলীয় পতাকা ব্যবহার করেননি।

এই নির্বাচনকে প্রধানমন্ত্রী অনেক সিরিয়াস হিসেবে নিয়েছেন। আমরা কতটা সিরিয়াস এই নির্বাচনকে সফল করতে, তার প্রমাণ দিয়ে যাচ্ছি। ৭ জানুয়ারি জনতার বিজয় হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সর্বশেষ পাওয়া সংবাদ