বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

আমরা দেশের উন্নয়ন করি আর বিএনপি আগুন সন্ত্রাস করে : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের উন্নয়ন করি আর বিএনপি আগুন সন্ত্রাস করে ধ্বংস করছে। দেশের মানুষ বার বার আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলে আমরা উন্নত দেশে রূপান্তরিত করতে পেরেছি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা দেশের রাস্তাঘাট ও প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। দারিদ্র‌্য দূরীকরণে আমরা চেষ্টা করে চলেছি। এ দেশে কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না। ৮ লাখ মানুষকে ঘরবাড়ি করে দিয়েছি। ২১ জেলায় গৃহহীন ও ভূমিহীন নেই। এ সিলেটে কেউ ভূমিহীন নেই। যদি কেউ বাদ পড়ে তাদের ঘরবাড়ি করে দেব।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বাণিজ্য করেই ধ্বংস করেছে নির্বাচন। একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আবার পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। তারা এভাবে নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে ধ্বংস করেছে নির্বাচনকে। উল্লেখ্য, জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

শেখ হাসিনা আরও বলেন, জিয়াউর রহমান ডিক্টেটরের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের সংবিধান স্থগিত করেছে। ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে প্রতিষ্ঠিত করে। আর আমাদের আইনি অধিকারটুকু কেড়ে নেয়। নির্বাচনের মাধ্যমে ২০০৮ সালে ক্ষমতায় এসে উন্নয়ন করে যাচ্ছি। অথচ বিএনপি-জামায়াত ২০১৩ সালে ৩২৫২টি গাড়ি ভাঙচুর ও শত শত প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।

এদিন বিকেল ৩টা ১০ মিনিটে মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটের এ জনসভা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এর আগে বেলা ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে হজরত শাহ পরানের মাজার জিয়ারত করেন। সেখানে পবিত্র কুরআন শরীফ পাঠ ও দোয়া করেন শেখ হাসিনা।

সর্বশেষ পাওয়া সংবাদ