শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
রাজনীতি

সিলেটে জনসভাস্থলে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার বেলা ৩টা ৯ মিনিটে তিনি জনসভাস্থলে আসেন। এসময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় জনসভায় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

২০১৮ সালের পর বুধবার আবার সিলেটে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ