শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
রাজনীতি

সমর্থকের জায়গায় মৃত ব্যক্তির স্বাক্ষর, উচ্চ আদালতেও মনোনয়ন বাতিল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সমর্থনকারীর তালিকায় মৃত ব্যক্তির নাম থাকায় মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টও বহাল রেখেছেন।

নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের ব্রিফিংয়ে আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি।

এর আগে ওই দিন সকালে বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন- এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়া সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। তাই স্থগিত হয়ে যায় তার মনোনয়নপত্র।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে, তাই হয়েছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তার পর ইসিতেও আপিল খারিজ হয়। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুর রহিম। তবে ওই আবেদন যথাযথ উত্থাপন হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ