শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
রাজনীতি

ভীতি ছড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ আরও উন্নত হবে। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। আমাদের দলকেও। যে সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নিবে, সেটাই।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট মিলে দেশে অরাজকতা শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। নারী-শিশু, পুলিশ, সাংবাদিক সবার ওপর হামলা করছে। আমি মনে করি মানুষ তাদেরকে কখনো মেনে নিবে না।

তিনি বলেন, মানুষ এতো শান্তিতে ছিল। আজ এতো কষ্টের পরেও, কোভিড-১৯ এর অতিমারী-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন সব কিছুর পরও আমরা অর্থনীতির চাকা ধরে রাখছি, ভর্তুকি দিয়ে দিয়ে তাদের খাবার দিচ্ছি। আমরা সব রকম ব্যবস্থা করে দিচ্ছি। রাস্তা-ঘাট সব কিছুই তো উন্নতি করেছি। কিন্তু কোথায়, কোন জায়গাটা আমরা বাদ রেখেছি যে আমাদের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর তিনি ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। নগরীর ব্যস্ততম সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে কাজ করেছেন নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরীজুড়ে জোরদার করা হয়েছে পুলিশের টহল। সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জনসভা মঞ্চ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।

আজ বিকেলে নগরের সরকারি আলিয়া মাদরাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সেখানে জড়ো হবেন সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীরা। নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতির দিক-নির্দেশনা শোনার অপেক্ষায় রয়েছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ