শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

নির্বাচনে কে দাঁড়াল, আমার প্রতিপক্ষ কে সেটা কোনো বিষয় নয়: সাইফুজ্জামান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, নির্বাচনে কে দাঁড়াল, আমার প্রতিপক্ষকে সেটা কোনো বিষয় নয়। আমি আপনাদের ক্যান্ডিডেট। আপনারা যদি আমাকে যদি ভালোবাসেন। তাহলে আগামী ৭ই জানুয়ারি মা-বোন ও পরিবারকে নিয়ে ভোট কেন্দ্র গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আপনারা ওয়াদা করেন কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কিনা?

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তবে আমাদের ভালো লাগত বিএনপি যদি নির্বাচনে আসতো। বিএনপি নির্বাচনে আসে নাই মানে এই নয় যে, নির্বাচন গ্রহণ যোগ্য হবে না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের আওয়ামী লীগের জন্ম। আজকে বিএনপি গণতন্ত্রের কথা বলে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায়?৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারকে হত্যা করেছিল এই বিএনপি।

আজ তারা গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন জাতি আজও ভুলে নাই। তারা আবার অশান্তি করছেন। ২০০১ তারা ক্ষমতায় এসে ২১ আগষ্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই তারেক জিয়া হত্যা করতে চেয়েছেন।

উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। আপনারা ইউরোপ আমেরিকার দিকে থাকান। তারা দিনে এনে দিনে খায়। আর বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে। আগুন সন্ত্রাস দিয়ে রাজনীতি হবে না, হয় না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চলনায় নির্বাচনী জনসভায় এতে বক্তব্য দেন উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা৷

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত