বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

প্রার্থিতা ফিরে পেলেন এনামুল হক

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির অভিযোগে হাইকোর্টে বাতিল হওয়া যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম তাকে বৈধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার নির্দেশ দেন।

এনামুল হকের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্টে রিট খারিজের বিরুদ্ধে তারা লিভ টু আপিল করেন। সেখানে প্রার্থিতা ফিরে পান এনামুল হক বাবুল।

এর আগে গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা নিয়ে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। তিনি এনামুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তোলেন।

আপিলের শুনানি শেষে ১৩ ডিসেম্বর এনামুল হকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর এনামুল হক রিট করেন। শুনানিতে ওই রিট খারিজ করে দেন উচ্চ আদালত।

সর্বশেষ পাওয়া সংবাদ