বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

সাতক্ষীরায় ৪ আসনে ৩০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ টি আসেনর মধ্যে ক্ষমতাশীল আওয়ামীগের নৌকা প্রতীক নিয়ে ৩ জন ও জাতীয় পাটির নাঙ্গল নিয়ে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া আওয়ামীলীগের স্বতন্ত্র , ওকার্সপাটি, জাতীয় পাটি, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, পিপলস পার্টিসহ বিভিন্ন দলের ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির নিজ কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন নৌকা, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত লাঙ্গল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ হাতুড়ি, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কাচি, শেখ নুরুল ইসলাম ট্রাক, এসএম মুজিবুর রহমান দোলনা, তৃণমূল বিএনপির সুমি ইসলাম সোনালী আশ, মুক্তিজোটের শেখ মো. আলমগীর ছড়ি, মো. নুরুল ইসলাম ঈগল ও বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. আফসার আলী ট্রাক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন আম, স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ঈগল, বিএনএমের মো. কামরুজ্জামান বুলু নোঙর, স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল কাচি এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী সোনালী আশ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক নৌকা, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম চাকা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ আম, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান গোলাপ ফুল, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আশ ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা নোঙর, জাতীয় পার্টির মো.মাহবুবুর রহমান লাঙ্গল, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী সোনালী আশ, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কাচি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতিক বরাদ্দের পর থেকে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে অনেকে। ইতিমধ্যে ব্যানার পোস্টারে ছাপানো ও সাটানোর কাজ শুরু হয়েছে। তাছাড়া বেলা ২ টার পর থেকে নির্বাচনী প্রচারনার জন্য প্রার্থীদের নিজ এলাকায় মাইকিং শুরু করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ