বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জ-৫ আসনে পছন্দের প্রতীক পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ আসনে পছন্দের প্রতীক পেলেন দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৮ ডিসেম্বর’) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এর পছন্দের প্রতীক ঈগল ও আব্দুল্লাহ আল মামুন এর পছন্দের প্রতীক কাঁচি বরাদ্দ পান তারা।

এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল (নৌকা) বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম (নোঙ্গর), এডভোকেট নাজমুল হুদা (গামছা) ও মো. ফজলুল হক (লাঙ্গল’) প্রতিক বরাদ্দ পান।

পছন্দের প্রতীক বিষয়ে আব্দুল লতিফ বিশ্বাস বলেন- জণগণের চাওয়া ছিলো ঈগল প্রতীক কারণ ক্ষিপ্রতার প্রতীকও এই ঈগল তাই আমি ঈগল প্রতিক বেছে নিই।

আব্দুল্লাহ আল মামুন বলেন- স্বতন্ত্র প্রার্থীদের জন্য যেসব প্রতীক দেয়া আছে তারমধ্যে স্পষ্ট প্রতীক হচ্ছে কাঁচি। ভোটের মাঠে বড় একটি অংশ হচ্ছে সাধারণ ভোটার। ব্যলট পেপারে স্পষ্ট দেখা যাবে যা সহযেই ভোটারের নজরে আসবে।’

সিরাজগঞ্জের ৬টি আসনে বেলা ১১.১৫ মিনিটে শান্তিপূর্ণভাবে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ