বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

আ.লীগের ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী ২৭ ডিসেম্বর ঘোষণা করা হবে। সবশেষ তথ্যানুসারে ২৭টি দল এ নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির জন্য ২৬টি আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেয়া হয়েছে। আর শরীক দলের প্রার্থীরা ৬টি আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ২৬৩জন। এ পর্যন্ত ১৮৮৬ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করি, এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে । আর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঢালাওভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ