শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

চুয়াডাঙ্গার ২ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: প্রচার প্রচারণায় মাঠে নামছেন প্রর্থীরা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। ১৪ প্রার্থীর মধ্যে একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

তিনি হলেন- জাকের পার্টির মনোনীত প্রার্থী সালাম উদ্দিন। নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় মাঠে থাকছেন চুয়াডাঙ্গা-১ আসনে ৬জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭জন প্রার্থী।

Imported from WordPress: image-32.png

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। এদিন পর্যন্ত চুয়াডাঙ্গার দুটি আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে শুধুমাত্র একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা ঈগল প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন লাঙ্গল প্রতীক, এনপিপি মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী আম প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপ-কমিটির সদস্য এমএ রাজ্জাক খান ফ্রীজ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক নৌ কমান্ডার এম শহিদুর রহমান ট্রাক প্রতীক।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলী আজগার টগর নৌকা প্রতীক, জাতীয় পার্টির রবিউল ইসলাম লাঙ্গল প্রতীক, এনপিপির ইদ্রিস চৌধুরী আম প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ মশাল প্রতীক, জাকের পার্টির আব্দুল লতিফ খান গোলাপ ফুল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম ঈগল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

এদিকে, প্রতীক পেয়ে আজ বেলা ২টা থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় প্রচারে মাঠে নামছেন।
জাতীয় সংসদের ৭৯, চুয়াডাঙ্গা-১ ও ৮০, চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সহকারী রিটার্নিং অফিসার পদে চার উপজেলা নির্বাহী অফিসার এবং এক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি।

জাতীয় সংসদের ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সেই হিসেবে ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল, ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। গতকাল রোববার ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আজ ১৮ ডিসেম্বর সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।


এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত