বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ২৬১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ। এছাড়া জাপা ২৬টি এবং ১৪ দলের ৩ শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ছাড় দেয়া ২৬ আসনে জাপার হয়ে লড়বেন যারা

ঠাকুরগাঁও-৩, হাফিজ উদ্দিন আহমেদ;
নীলফামারী-৩, রানা মোহাম্মদ সোহেল;
নীলফামারী-৪, আহসান আদেলুর রহমান;
রংপুর-১, হোসেন মকবুল শাহরিয়ার;
রংপুর-৩, জি এম কাদের;
কুড়িগ্রাম-১, মুস্তাফিজ;
কুড়িগ্রাম-২, পনির উদ্দিন আহমেদ;
গাইবান্ধা-১, শামীম হায়দার পাটোয়ারী;
গাইবান্ধা-২, মো. আব্দুর রশীদ সরকার;
বগুড়া-২, শরীফুল ইসলাম জিন্নাহ;
বগুড়া-৩, নুরুল ইসলাম তালুকদার;
সাতক্ষীরা-২, মো. আশরাফুজ্জামান;
পটুয়াখালী-১, রুহুল আমিন হাওলাদার;
বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু;
পিরোজপুর-৩, মো. মাশরেকুল আজম রবি;
ময়মনসিংহ-৫, সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি;
ময়মনসিংহ-৮, ফখরুল ইমাম;
কিশোরগঞ্জ-৩, মুজিবুল হক চুন্নু;
মানিকগঞ্জ-১, জহিরুল আলম রুবেল;
ঢাকা-১৮, শেরীফা কাদের;
হবিগঞ্জ-১, মো. আব্দুল মুনিম চৌধুরী;
ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল হামিদ;
ফেনী-৩, মাসুদ উদ্দিন চৌধুরী;
চট্টগ্রাম-৫, আনিসুল ইসলাম মাহমুদ,
নারায়ণগঞ্জ-৫, সেলিম ওসমান; এবং
চট্টগ্রাম-৮, সোলায়মান আলম শেঠ।

১৪ দলের ছাড় পেয়েছেন যারা-

বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

আরও পড়ুন:

নির্বাচনে থাকছে জাতীয় পার্টি : চুন্নু

ঢাকা-১৭ আসনে লড়বেন না জি এম কাদের

সর্বশেষ পাওয়া সংবাদ