বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

হরতাল কর্মসূচি একদিন পেছাল বিএনপি

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মৃত্যুর কারণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে বিএনপি আগামীকাল সোমবারের হরতাল একদিন পিছিয়ে আগামী মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে। আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘বিএনপি ও সমমনা জোট ও দলের পক্ষ থেকে আগামীকাল সোমবার হরতাল কর্মসূচি ছিল। কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করায় তার সন্মানার্থে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই কারণে কাল (সোমবার) সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি মঙ্গলবার সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’

রিজভী জানান, ‘শেখ হাসিনা পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে প্রেরণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বের মঙ্গলবার সকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে সারাদেশে।

সকালে গুলশানে কুয়েত দূতাবাসে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শোক বইতে স্মারক করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক জানান।

এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ