শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জে-৫ আসেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৬৬ সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী’) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো.মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারি জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।

মো.মমিন মন্ডলকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে- মঙ্গলবার (২৮ নভেম্বর’) তৎপরবর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় নৌকা প্রতীকের প্রার্থী মো.মমিন মন্ডলের উপস্থিততে দলীয় নেতা কর্মী ব্যানার ফেস্টুন সহকারে মোটর সাইকেল সহকারে শোভাযাত্রা করেন।

নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। যা তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে এই ধরনের সমাবেশ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মো.আ: লতিফ বিশ্বাসকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে ২৮ নভেম্বর ও তৎপর্তী সময়ে বেলকুচি উপজেলা চত্তরসহ বেলকুচি বাজার সংলগ্ন রাস্তায় মো.আ: লতিফ বিশ্বাসের উপস্থিতিতে নেতাকর্মী ব্যানার ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করেন যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। যা তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে এই ধরনের সমাবেশ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা,২০০৮” এর ৬ (ঘ) ও ১২ নং বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ১১ ডিসেম্বর বেলা ১২টায় মো. মমিন মন্ডলকে ও একই দিনই বেলা ১ টায় মো. আ. লতিফ বিশ্বাসকে নির্বাচনী ৬৬ সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর সিনিয়র সহকারি জজ মো. সোহেল রানার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।’

সর্বশেষ পাওয়া সংবাদ