শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন না ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈছার কোন খোঁজ পাচ্ছে না জেলা বিএনপি’র কোন নেতাকর্মীরা। গত ২৮ শে অক্টোবরের পর তাকে আর ফরিদপুরে দেখা যায়নি। হরতাল অবরোধের সমর্থনের আন্দোলনে তাকে দেখা যায়নি বলে অভিযোগ নেতাকর্মীদের।

২৮শে অক্টোবর ঢাকায় সমাবেশ ও সংঘাতের পর থেকে ব্যাপক গ্রেফতার ও মামলায় জর্জরিত এখন বিএনপি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতা-কর্মীদের আটক করছে পুলিশ। এমন প্রেক্ষাপটে সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে। ঢাকায় পুলিশ হত্যা ও নাশকতা মামলা এবং পরবর্তীকালে অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে মামলা হওয়ায় ফরিদপুর জেলা বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা যাচ্ছে। অবরোধের সমর্থনে মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন। এমন প্রেক্ষাপটে নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন না জেলা বিএনপি আহ্বায়ক। মামলায় জর্জরিত নেতাকর্মীরা কিভাবে দিনযাপন করছেন একবারও জানার চেষ্টা করেননি বলে অভিযোগ নেতাকর্মীদের। মাঝে একদিন তিনি মধুখালী উপজেলার কামারখালীতে যেয়ে খন্দকার নাসিরের সাথে মশাল মিছিল করেছেন।

নাম প্রকাশের ফরিদপুর জেলা বিএনপি’র কয়েকজন নেতা অভিযোগ করে বলেন আমাদের আহ্বায়ক এখন কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরের রানার হিসেবে কাজ করছেন। তিনি মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা থানার নেতাকর্মীদেরকে ঢাকায় ডেকে এনে নাসিরের সঙ্গে কাজ করার জন্য চাপ দিচ্ছেন।

এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত