মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

এমপি হতে চেয়ারম্যান পদ ছাড়লেন জামাই-শশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক মৎস ও পানিসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একি আসনে সংসদ নির্বাচন করতে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তার জামাতা আলহাজ্ব নুরুল ইসলাম সাজেদুল।

ধবার দুপুরে এতথ্য নিশ্চিত করে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, স্থানীয় নেতাকর্মী ও নির্বাচনী এলাকার জনগণের চাপে আমি সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে গতকাল মঙ্গলবার পদত্যাগ করে আজ সকালে মনোনয়ন পত্র উত্তোলন করেছি। আগামীকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বরাবর মনোনয়ন পত্র দাখিল করবো।

আর নুরুল ইসলাম সাজেদুল বলেন, সংসদ সদস্য নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেছি’। আজ জেলা নির্বাচন কার্যালয় থেকে চৌহালী-বেলকুচি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছি।

আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ২০২০ সালের ২২ নভেম্বর আব্দুল লতিফ বিশ্বাস কে জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আব্দুল লতিফ বিশ্বাস ২০০৮ সালের নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এর পর ২০১৪ সালের নির্বাচনে এই আসলে মনোনয়ন দেয়া হয় শিল্পপতি আব্দুল মজিদ মন্ডলকে। ২০১৮ সালে এই আসন থেকে মনোনয়ন পান আব্দুল মজিদ মন্ডলের ছেলে আব্দুল মমিন মন্ডল। এবারও মমিন মন্ডলকে মনোনয়ন দেয়া হয়েছে।’

মনোনয়ন বঞ্চিত হয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার জামাতা নুরুল ইসলাম সাজেদুল একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। নুরুল ইসলাম সাজেদুল গত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ