মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করবেন: তৈমূর

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাড. তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী এবার কমিটমেন্ট দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস করি তিনি কমিটমেন্ট রক্ষা করবেন। এটা রক্ষা করতে না পারলে যে সংকট হবে সেটির প্রধান ভিকটিম হবেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের পশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ দিন তিনি তৃণমূল বিএনপি থেকে মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জনা দিয়েছেন।

তৈমূর আলম খন্দকার বলেন, বিএনপি যারা করে সবাই গাড়ি জ্বালায় না। আমি দেখছি যারা বিএনপি করে কেউ বাড়ি থাকতে পারে না। আমি শুনেছি, রূপগঞ্জে এমপি সাহেব যে লিস্ট দেন তাদের কেউ বাড়িতে থাকতে পারেন না।

তিনি বলেন, প্রশাসনকে অনুরোধ করবো- আপনারা নিশ্চিত হন, যারা গাড়িতে আগুন দেয় না, তাদের বাড়িতে থাকতে দিন। গণগ্রেফতার অশগ্রহণমূলক নির্বাচনে বাধা হতে পারে।

তৈমূর বলেন, আমি জীবনভর হেভিওয়েটদের বিরুদ্ধে লড়েছি। এখনও লড়াই করবো। আমি মজলুমদের রাজনীতি করি। হেভিওয়েটরা সবসময় মজলুমদের নির্যাতন করে। রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজনও থাকতে পারে না। তাদের জমিও দখল হয়ে গেছে। পিএসরা এগুলো করে। আমি অতীতেও পিএস রাখিনি, ভবিষ্যতেও রাখবো না।

এসময় অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ও অ্যাডভোকেট আলী হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ