শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জ-৫ আসনের সতন্ত্র প্রার্থী হলেন আ’লীগের নুরুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর’) বিকালে পৌর এলাকার কামারপাড়াস্থ সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের বাস ভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে দলীয় ও সমর্থকদের মতামতের ভিক্তিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নুরুল ইসলাম সাজেদুলের নাম ঘোষনা করেন সাবেক মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, সাবেক দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক গাজী ফজলুল হক সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদৎ হোসেনসহ বিপুল সংক্ষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ