শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
রাজনীতি

নরসিংদী-৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান বীর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম খান বীর।

নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালযরে বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিযেেছন।

এর আগে তিনি বাংলাদেশ আওযামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হযেেছন। এই আসন থেকে এবারও আওয়ামীলীগের মনোনযন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

পদত্যাগপত্র জমা দেওযার বিষয়টি নিশ্চিত করে মো: সাইফুল ইসলাম খান বীর সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যান পদে থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত। বরাদ্দও থাকে খুবই কম, সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না। আর জনগনের পাশে আমি সব সময় ছিলাম, তাই তাদের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে।

সেজন্য এলাকার বৃহৎ উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলাবো-মনোহরদীবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবেন বলে আমি আশাবাদী। এই আসনের জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত