মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জ-৫ আসনে আসছে ডামি প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ডামি প্রার্থী দেবে স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় কামারপাড়াস্থ সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের বাসভবনে দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার পর এ ঘোষনা দেয়া হবে বলে জানা যায়।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস উক্ত ঘোষনা দেন।

তিনি বলেন, কেন্দ্রীয় দলীয় ঘোষনা মোতাবেক মনোনয়ন প্রত্যাশি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে প্রার্থিতা ঘোষনা দেয়া হবে। উক্ত ঘোষনা অনুষ্ঠানে দলীয় সকল নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, সাবেক দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদৎ হোসেনসহ বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ