শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

কক্সবাজারে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

এসময় ঘোষণা করা হয় কক্সবাজারে ৪টি আসনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রার্থীদের নাম।

মনোনয়ন পেলেন যারা:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সাবেক সংসদ সদস্য মৌলভি ইলিয়াসের স্ত্রী খোসনেআরা, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে জাতীয় পার্টি নেতা মাহমুদুল করিম, কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এড. মোহাম্মদ তারেক এ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা নুরুল আমিন সিকদার ভুট্টো।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের এই দলে কক্সবাজার থেকে মনোনীত এই চার প্রার্থীর কারোই অতীতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই।

আরও পড়ুন:

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

নৌকার মনোনয়ন পেলেন যারা, দেখে নিন তালিকা

স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দলীয় কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

সর্বশেষ পাওয়া সংবাদ