মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

কক্সবাজারে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য কক্সবাজারের ৪টি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টার সময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কক্সবাজারের ৪ টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী র নাম ঘোষণা করেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে ৩ প্রার্থীকে অপরিবর্তিত রেখে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। কক্সবাজার-১ চকরিয়া- পেকুয়া আসনে আনা হয় পরিবর্তন।

কক্সবাজারের আসন গুলোতে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ ( চকরিয়া- পেকুয়া) সালাউদ্দিন আহমেদ সিআইপি, কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর- রামু ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) শাহীন আক্তার।

এরমধ্যে কক্সবাজার-১ আসনের পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ সিআইপি ছাড়া অন্য তিন জন চলতি মেয়াদে সংসদ সদস্য হিসেবে আছে।

এর আগে কক্সবাজারের ৪ টি আসনে প্রায় ৪৩ জন মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীক পাওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেন।

আরও পড়ুন:

নৌকার মনোনয়ন পেলেন যারা, দেখে নিন তালিকা

মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ