শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজনীতি

উল্লাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
 
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনকালে এমপি রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগেই এ এলাকার মানুষ তার কাছে খাল খননের দাবি জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কয়ড়া ইউনিয়নে প্রথম এ কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আশা প্রকাশ করেন, খালটি খনন হলে বর্ষা মৌসুমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ফসল উৎপাদনসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগও লাঘব হবে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ। এ সময় ইউনিয়নের প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো