মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
রাজনীতি

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।  শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
 
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় পৌনে চার ঘণ্টা ধরে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
 
তিনি বলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কের অপারেশন শেষ হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
 
গত বুধবার ইফতারের পর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
 
এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নেওয়ার বিষয়ে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছিল। তবে শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত মেডিকেল বোর্ড গঠন করা হয়।
 
ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং প্রতিবেদনে অবস্থার অবনতি ধরা পড়ায় ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে। পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
 
এদিকে মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা