রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: - টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা
রাজনীতি

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডায় ঢাকা-১১ আসনে আয়োজিত নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠাও। এখানে আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।’

বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে–ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।’

জামায়াত আমির বলেন, ‘৪৭ ও ৭১–এ জাতির আকাঙক্ষা পূরণ হয়নি। ২৪–এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।’

তিনি বলেন, ‘১৭ বছরের পলাতকরা এখন মামলা বাণিজ্য করছে। ভিক্ষুকদের কাছেও এরা চাঁদা নেয়। ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দেওয়া বিএনপির দুর্নীতি দমনের গল্প শুনে পেঁচাও হাসবে।

জামায়াত আমির আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখার সেই শপথ ছিল না। দেশের প্রতি দায় ছিল না। এই জন্যেই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করবো, যুবকরা আমাদের হতাশ করবে না। তারা আমাদের সামনে নিয়ে এগিয়ে যাবে।’

জামায়াত আমির বলেন, এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যায় জর্জরিত। জর্জরিত ওই কারণে— যেই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে; কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি আর আগামীতে আর কোনো রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হুঁ হুঁ করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য পাঁচটি বছর আমরা মনে করি যথেষ্ট, এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে।

জামায়াত আমির আরও বলেন, আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না এখানে—যেটা আছে তাই দেবো, যেটা নাই ওটা অন্যভাবে বলব না। আমরা কোনো ভুল আশ্বাসে নাই। যা বলব ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব জানপ্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা, জানপ্রাণ দিয়ে সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করব ইনশাল্লাহ। আসুন একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায়-ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।

যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই উল্লেখ করে তিনি বলেন, আমরা বেকার ভাতা দিতে চাই না। ২৪-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলেনি— দে দে দে, বেকার ভাতা দে। স্লোগান দিয়েছিল কেউ? আজকে বেকার ভাতা দেওয়া মানে হলো যেই সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও— তাদেরকে বেকার ভাতার কথা বলা মানেই হচ্ছে যুবসমাজকে অপমান করা।

এই সম্পর্কিত আরো

ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা

নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা