সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
রাজনীতি

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

আসন্ন নির্বাচনে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যেই রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও সহিংসতার অভিযোগ তুলে ধরে নির্বাচনে জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। নির্বাচিত হলে উল্লাপাড়া উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। কৃষিখাতের আধুনিকায়ন, সড়ক উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা জোরদারের বিষয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন।

মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব এবং সলপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফজলুল হকসহ অন্যরা।

পরে বিকেলে উধুনিয়া ইউনিয়নেও অনুরূপ একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানের তথ্য জানানো হয়।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার