মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
advertisement
রাজনীতি

মৌলভীবাজার ৪টি আসনে নৌকার মাঝি হতে চাইছেন ২৭ জন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছিল দলটি।

মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন চেয়েছেন ২৭ জন নেতা। এরমধ্যে রয়েছেন এসব আসনের সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও জেলার প্রথম সারির নেতারা।

শনিবার, রবিবার ও সোমবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার পৃথক পৃথক ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুর ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধানমন্ত্রীর (২) প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু, পৌর মেয়র অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: আতাউর রহমান শামিম, সিলেট বিএম এর সভাপতি ডা.রোকন উদ্দিন, অবসরপ্রাপ্ত সাবেক নৌ বাহিনী কর্মকর্তা সদরুল খাঁন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব) যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম (সিআইপ), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গফ্ফার।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি,উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক্ষ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের পরিবেশ বন উপ কমিটির সদস্য ও যুক্তরাজ্য যুবলীগ নেতা নবারন দাস রিপন, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।

সর্বশেষ পাওয়া সংবাদ