মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
advertisement
রাজনীতি

ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক : ৬ষ্ঠ দফায় ফের ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।

তিনি বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সবশেষ পঞ্চম দফায় রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ