মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত: - প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
রাজনীতি

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে নিজের এক ফেসবুক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

তারেক রহমান বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি আরও বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ আমাকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলে আমি মনে করি। মহান আল্লাহ তায়ালা আমাদের বীর সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

এই সম্পর্কিত আরো

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ