মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
advertisement
রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি: মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে কোন বিরোধ নেই। নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ পার্টির একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর নেই। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মুজিবুল হক চুন্নু আরো বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে। আলোচনা করলে যে কোন সমস্যার সমাধান হতে পারে।

আরও পড়ুন:

ভোটে এসে কোন দল সহায়তা চাইলে অবশ্যই দেয়া হবে: ইসি আলমগীর

জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে: আপিল বিভাগ

সর্বশেষ পাওয়া সংবাদ