মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে ইমামের মৃত্যু, ৪ সন্তান নিয়ে রীতিমতো পানি খেয়েই দিন কাটছে অভাগী স্ত্রীর আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
advertisement
রাজনীতি

সিলেটজুড়ে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ৫৫ জন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ফরম নিয়েছেন এক হাজার ৬৪ জন। এর মধ্যে সিলেট বিভাগের ৫৫ জন। তাদের মধ্যে ১৪ জন মনোনয়নপত্র কিনেছেন অনলাইনে।

জানা যায়, মোট ফরমের মধ্যে ঢাকা বিভাগ থেকে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৯৮ জন, সিলেট বিভাগ থেকে ৫৫ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬৯ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন ও রংপুর বিভাগ থেকে ১০৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন। তিনি নিজেও আজ ফরম সংগ্রহ করেছেন। সকালে রাজধানীর ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

দুপুরে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ওবায়দুল কাদের।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যায়- বঙ্গবন্ধু এভিনিউয়ে দলে দলে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

দলীয় প্রার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ