মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে ইমামের মৃত্যু, ৪ সন্তান নিয়ে রীতিমতো পানি খেয়েই দিন কাটছে অভাগী স্ত্রীর আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
advertisement
রাজনীতি

এখন আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বলেছিলাম তারা (বিএনপি) যদি শর্তহীন সংলাপে বসতে চায়, সেক্ষত্রে বিষয়টি বিবেচনা করব। কিন্তু সে অনেক আগের কথা। এখন আর সেই সময় নেই। সংলাপের সময় পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

তিনি বলেন, আলোচনায় যা উঠে এসেছে, তা আগেও বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন তিনি। সেই সাথে কোনো পূর্বশর্ত ছাড়াই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনারও আহ্বান জানিয়েছেন। তবে আলোচনা করতে হলে তো কোনো দলকে বাদ দেয়া যাবে না। শতাধিক দল নিয়েও আলোচনা করা যেতে পারে। তবে এখন সেই সুযোগ নেই। যেকোনো মুহূর্তে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এ সময় শর্তহীন সংলাপ নিয়ে ডোনাল্ড লু এর চিঠির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই চিঠির বিষয়বস্তু নিয়ে আমরা পার্টির প্রেসিডেন্ট ও নির্বাহী নেতাদের সাথে আলোচনা করে একটা জবাব দেবো। পার্টির দৃষ্টিকোণ থেকেই এই চিঠির উত্তর দেয়া হবে। তবে হাতে সময় খুবই কম।

তিনি আরও বলেন, আমরা আগে বলেছিলাম, বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা থেকে বেরিয়ে এলে আমরা আলোচনার বিষয়ে ভেবে দেখবো। কিন্তু এখন আর সেই সুযোগও নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ