শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ‘বিরোধী দলগুলো যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।’

রোববার (১২ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। এ জন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিত শর্মা, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এবং জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ